সুনামগঞ্জের বেশকিছু এলাকায় জরুরি উন্নয়ন কাজের জন্য শনিবার (৮ আগস্ট) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
শুক্রবার (৭ আগস্ট) সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত ৪ লেনে উন্নতিকরণ কাজের অংশ হিসেবে শনিবার সড়ক ও জনপদ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তর করা হবে। ফলে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সুনামগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এই এলাকাগুলো হলো- থানা ফিডারের আওতাধীন পিটিআই স্কুল এরিয়া, আমপাড়া, জামতলা, পুরাতন বাস স্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগর (আংশিক), মুক্তার পাড়া, পৌরবিপনি, কালীবাড়ী, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এলাকা ও এসপি বাংলো এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।