আদিবাসী দিবস উপলক্ষে কাল শহীদ মিনারে আলোচনা সভা ও র‍্যালি

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।

কাল ৯ আগস্ট রবিবার সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জগদীশ চন্দ্র বর্মন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মানবাধিকার ও নারী অধিকারকর্মী খুশী কবির, সংসদ সদস্য আন্না মিনজ, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, লেখক ও সাংবাদিক সোহরাব হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন এবং লেখক ও গবেষক ঈশিতা দস্তিদারসহ জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন।

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা।