রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল তিনটায় সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকা মেডিকেলের সামনের চত্বর ছাত্র-জনতার অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার ভোর থেকে তারা শহিদ মিনারের দিকে আসা শুরু করেন ছাত্র-জনতা।
দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে শহিদ মিনারে জড়ো হচ্ছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে দ্রুত ঘোষণাপত্র জারি, দ্রুত সংস্কার কার্যক্রম এবং অপরাধীদের বিচারসহ নানা দাবি জানানো হবে বলে জানানো হয়েছে।
সমাবেশ সূত্রে জানা গেছে, শহিদ মিনারে আজ ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
অ্যাওয়ার্ড শো নিয়ে বিস্ফোরক মন্তব্য কৃতি শ্যাননের
সারা দেশে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ ব্যাহত হবে