ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ফেকা জাল দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আনারুল নোনো নদীতে যান। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আনারুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।