নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুুন কমিটির অভিষেক

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নব-নির্বাচিত ত্রিবার্ষিক (২০২৬-২৯) কার্যকরি কমিটির অভিষেক উপলক্ষে সংশ্লিষ্টদের সম্মাননা দেয়া হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) দুপুরে শহরের নিতাইগঞ্জে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি জসিম উদ্দিন মৃধা। অনুষ্ঠানে সাবেক সভাপতি ওয়াজেদ আলী বাবুল, নব-নির্বাচিত সভাপতি নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, সিনিয়র সহ -সভাপতি আব্দুল মতিন মন্টু, সাধারণ সম্পাদক ইকবাল আলী সহ সংগঠনের সকলকে সম্মাননা দেয়া হয়।

এসময় আরও বক্তব্য রাখেন, সহ সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ খান, হোসাইন বোখারীসহ সংগঠনের সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে একটি চক্র জাহাজে গম মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার জন্য আটা-ময়দা দাম বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী, স্থানীয় প্রশাসনের কাছে ব্যবসায়ীদের দাবি চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

নতুন এ কমিটির নেতৃত্বে ব্যবসা আরও গতিশীল হবে এমনটাই প্রত্যাশা সশ্লিষ্ট সবার।