নুসরাত জাহান মাহি বয়স মাত্র পাঁচ বছর। মরণব্যাধি ব্লাড ক্যানসার কেড়ে নিয়েছে তার শৈশবের চঞ্চলতা। সে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) হেমাটোলজি ও অনকোলজি বিভাগে (১৫ তলা, ওয়ার্ড নং-১৫১১, বেড-এফএমপি-০২) চিকিৎসাধীন। বর্তমানে আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাহির বাবা মোহাম্মদ মিন্টু ইসলাম পেশায় অটোচালক। অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার দীর্ঘমেয়াদি খরচ বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সামান্য সহযোগিতাই পারে ছোট্ট শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে। সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন মাহির পরিবার। তার চিকিৎসায় সাহায্য পাঠানো যাবে মাহির বাবার মোবাইল নম্বরে : ০১৭৯৯-১৮৪৬০০ (বিকাশ ও নগদ)। বিজ্ঞপ্তি