চিকিৎসক সমাবেশে কার্ডিয়ার অ্যারেস্টে চিকিৎসকের মৃত্যু

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব আয়োজিত চিকিৎসক সমাবেশে কার্ডিয়াক অ্যারেস্টে হয়ে ডা. নুরুল আলম লিটনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকালে সাড়ে ৮টার দিকে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত চিকিৎসক ডা. নুরুল আলম লিটন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের নোয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক ও নোয়াখালী সদর হাসপাতালের আরপি ছিলেন।

তার মৃত্যুতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও সম্মানিত মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা বলেছেন, আমরা মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি। মহান আল্লাহতায়ালা উনাকে বেহেস্ত নসিব করুন ও উনার পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করুন।

ডা. নুরুল আলম লিটনের আকস্মিক মৃত্যুতে ড্যাবের সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ড্যাবের সর্বস্তরের নেতা তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন। একই সঙ্গে, সমাবেশে উপস্থিত সবাই ডা. নুরুল আলম লিটনের জন্য এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।