দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের দুজন হামে এবং দুজন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৬৭৭ জন এবং হাম শনাক্ত হয়েছে ৯৯ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে ৭৭৬ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৮৬৭ শিশু। এর মধ্যে হামে ৯৮ ও উপসর্গে ৭৬৯ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন। হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন।