সিপিডিএলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি এবং সিএ প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (সিপিডিএল) মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এর ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএলের আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীর বনানীতে সিপিডিএল-এর করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল নির্মিত আবাসিক অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। এই উদ্যোগের মাধ্যমে উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও উন্নত সেবা প্রদানের সুযোগ তৈরি হবে।

প্রাইম ব্যাংকের পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং সিপিডিএলের পক্ষে চিফ রিলেশনশিপ অফিসার জিএম ফারহাদ সারওয়ার চুক্তিতে সই করেন।