ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় নগদহীন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলা কিউআর সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার, এফসিএমএ।