ইস্ট ওয়েস্ট মেডিকেল ও ঢাকা রিজেন্সির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সমঝোতা স্মারকে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে উলফাত জাহান মুন, ব্যবস্থাপনা পরিচালক  এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর পক্ষে মিজানুর রহমান সিদ্দিকী- ফাইনান্স ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন- চার্জ) স্বাক্ষর করেন। 

এই চুক্তির আওতায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর রুম, রেস্টুরেন্ট, সোশ্যাল ইভেন্ট, হেলথ ও ওয়েলনেসসহ বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানটি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এক ফটোসেশনের মাধ্যমে শেষ হয়।