যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের নাগরিক অংশগ্রহণ ও ভোটাধিকার সচেতনতা নিয়ে কাজ করা সংগঠন নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশন (নাভা) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে। সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে দীপা নাথ সভাপতি, শেখ গালিব রহমান সহ-সভাপতি এবং তাইবা আহমেদ নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে আরও রয়েছেন দিলরাজ বাচ্চু ও বরিন্দর সিং, সহকারী নির্বাহী পরিচালক কেসিসি নেমা, আইন উপদেষ্টা অ্যাটর্নি নরেশ গেহি, মিডিয়া ও প্রেস সম্পাদক ভেরোনিকা স্পেন্সার, রাজনৈতিক পরিচালক অ্যাটর্নি গ্যারি এল. ইয়াং, কম্পট্রোলার সুবল দেবনাথ, ইভেন্ট ও রেকর্ডিং সেক্রেটারি লিন্ডা র্যাম পার্টাব, কমিউনিটি অর্গানাইজিং পরিচালক রিচার্ড ইন, সদস্যবিষয়ক সেক্রেটারি নীলত্রি বেদী এবং যুব সংগঠক রশ্মিকা চক্রবর্তী ও সূচনা দে।
এ ছাড়া সংগঠনটির বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন হরি শুক্লা। পরিচালনা পর্ষদে স্থান পেয়েছেন দিলীপ নাথ, রোকেয়া গ্র্যান্ট, চাকমোহন, জিনি পারসাদ, অ্যাটর্নি লারা গ্রেগরি, সাইফুল্লাহ ভূঁইয়া, শ্যাম কার্কি, অমর দয়াল, নবরাজ কে.সি. ও শাইমি জ্যাকব।
সভাপতি হিসেবে নির্বাচিত দীপা নাথ নিউইয়র্কের কুইন্সের বাসিন্দা। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং স্বাস্থ্যসেবা প্রযুক্তি খাতে কর্মরত। অভিবাসী জীবনের শুরু থেকেই তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
সহ-সভাপতি শেখ গালিব রহমান একজন উদ্যোক্তা। তিনি ট্রান্সফোটেক একাডেমির প্রতিষ্ঠাতা এবং শেরা ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, অ্যাকসেঞ্চার এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। প্রযুক্তি, শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে তিনি বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত।
২০০৭ সালে প্রতিষ্ঠিত কুইন্সভিত্তিক নাভা অভিবাসীদের ভোটার নিবন্ধন, নির্বাচনে অংশগ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনটি বিশেষ করে নতুন আমেরিকানদের মূলধারার গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত করতে কাজ করে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চট্টগ্রামে সার্বিক প্রস্তুতি সম্পন্ন
সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা জারি
সংবাদ প্রচারের পাশাপাশি দুর্যোগে দিকনির্দেশনার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
পর্দা নামল আন্তর্জাতিক বাভাসি’র দশম আসরের
চবির সিনেট অধিবেশন আজ, কীভাবে পরিচালিত হয় সিনেট!