দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রামে ৮৮, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৬৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১, খুলনায় ১৪০, ময়মনসিংহে ২৭, রাজশাহীতে ৫৭, রংপুরে ৫ এবং সিলেটে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৩৪৫ জন। তাঁদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৭ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।