জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আগামীকাল সোমবার (১০ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলায় যাচ্ছেন। সেখানে তিনি গত ২১ জুন সাঘাটায় সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহত শিবির নেতা শহীদ সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
পরিবারের সাথে সাক্ষাৎ শেষে খুনিদের বিচারের দাবি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাঘাটা উপজেলার বোনারপাড়া-কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা জেলা আমীর আবদুল করিম এমপি।
জনসমাবেশে সভাপতিত্ব করবেন গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ।