বেনাপোলে পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

বেনাপোলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আটক মফিজুর রহমান (২৯) বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়ার বাসিন্দা। রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

ওসি আশরাফ হোসেন জানান, একজন অস্ত্রধারী যুবক যশোর-বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় এলাকার মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মফিজুর রহমান নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি (আমেরিকান) ৭ দশমিক ৬৫ পিস্তল, দুইটি ম্যাগজিন ও চৌদ্দ রাউন্ড গুলি পাওয়া যায়।

গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আগের চারটি মামলা রয়েছে। সোমবার তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে বলে জানান তিনি।