সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার শংকরপুর গ্রামের শহর আলী তরফদার, কৃষ্ণনগর গ্রামের বিল্লাল গাজী ও বন্দকাটী গ্রামের প্রশান্ত সরকার।