জামালপুরের দেওয়ানগঞ্জে এক নারীকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী এলাকার আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ রাতে উপজেলার নিমাইমারী এলাকায় একটি বসতঘরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আশকর আলী ও জাহিদুল ইসলাম। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দু'জনকে আটক করেন। পরে ঘটনাটি আপস-মীমাংসার কথা বলে তাদের ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনায় মামলা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড।