শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার দুই সহযোগী গ্রেপ্তার 

চট্টগ্রামর অন্যতম শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম বুইশ্যার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- নাইম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)। 

গতকাল রবিবার (৯ আগস্ট) গভীর রাতে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বিকেলে নগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

সূত্রটি জানায়, গ্রেপ্তারকৃত দুজন পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার সহযোগী। গ্রেপ্তার মো. নাঈম ইসলাম সাকিব ভোলা জেলার লালমোহন থানার চরভুতা গ্রামের মো. ভুট্টোর ছেলে। বর্তমানে তিনি বসবাস করেন নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া খন্দকার বাড়ী, পাখির মায়ের কলোনীতে৷ 

অন্যদিকে মো. রাহাত (২৪) নগরের পুরাতন চান্দগাঁও থানাধীন রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার সংলগ্ন আবছারের ভাড়াঘরে বসবাসরত হামিদ হোসেনের ছেলে।  দুজনের বিরুদ্ধে নগরের  চান্দগাঁও থানায় একাধিক মামলা রয়েছে৷