আমরা সজীব বলে ব্যথা পাই
মৃত দেহ কাটতে, চাদরে ঢাকা
সেই দেহ, তার অর্ধেক শরীর কথা বলে
আমরা, আর তুমি, সেই অগণিত তুমির সাথে কথা বলতে
ব্যবহারে, বুক গভীর করে কপাল আলাদা করে ছুড়ি
আলাদা চাদরের তলায়, ঘৃণা ঘিরে ওঠে।
এই জন্ম, আমরা সজীব, ব্যথা
এখানে আর আর জীবিত আর মৃত্যুর দিকে যাওয়া প্রাণ
যাদের কণ্ঠ অবধি ঢাকা, করোটি ফিরিয়ে রাখে, ওই
কোণের বিপরীতে, যেখানে একজন এখন মারা যাচ্ছে।
শুধু আমরা মরা কাটি, সেই মৃত তার প্রতিটা তন্তু কথা বলছে
আমার প্রতি, অসম্ভব সেই ভাষা,
আবছা আলোর এই পরিত্যক্ত ওয়ার্ড
আমরা জানি না, ডাক্তার কেন নেই! মৃত শরীরের রিপোর্ট
কেন হবে না,
অজস্র সিঁড়ি, শুধু এই ওয়ার্ডকে ফেলে যাবে বলে
নেমে যাচ্ছে, অনন্ত এই রাত।