বেদনা দিয়েছ বলে, ভ্রুকুটি পাঠাইনি।
সফেদার গন্ধমাখা আঘ্রাণগুলো ছিল বুকে।
মথুরায় গিয়ে দেখিছি রাজা কংসের মৃত্যু।
ম্লানমুখ বালিহাস।
আকাশ প্লাবিত হয়েছিল ঋতুবতী মেঘে।
দুহাতে রেখেছি চেপে পৌঢ় দুটি চোখ।
ভয়ে। যদি বিস্ফারিত চোখ
দেখে নদীর ওপারে ভাস্কর্য হয়ে আছে কুয়াশা।
তখন দাঁড়িয়ে থাকা চুম্বন আমার
উড়ে যাবে।
কিছু নয়,
দূরে গিয়ে মানুষের মতো আঁধার ছুঁয়ে দিয়েছি।
দূরে গিয়েছি ফেলে অন্তর্দাহ।
কবিতা
আঁধার ছুঁয়ে দেখি
শাহেদ সাদ উল্লাহ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
