চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদক আইনের মামলার অভিযোগ বিষয়ে শুনানি ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ রবিউল আলম,পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত অভিযোগ বিষয় শুনানির জন্য সময়ের আবেদন করলে তা মন্জুর করেন। তবে পরীমনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার আদালতে উপস্থিত ছিল।
২০২১ সালে ব্যবসায়ীর নাছির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের কয়েক দিন পরেই ৪ আগষ্ট চিত্রনায়িকা পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধার করে র্যাব। পরে মাদক মামলায় র্যাব তাকে গ্রেপ্তার করে। একই বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে।
২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠন করে আদালত। উক্ত আদেশ বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাই কোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের বিষয় শুনানি জন্য নির্দেশ দেন উচ্চ আদালত।