কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে নতুন সচিব

কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সেলিম খান এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে চুক্তিভিত্তিক নতুন সচিব হয়েছেন ড. রফিকুল ইসলাম (রফিকুল আই মোহাম্মদ)। সোমবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে, জন বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করা খান মো. নূরুল আমীনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) করা হয়েছে।