নরেন্দ্র মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ করেছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা একথা জানান।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে এ বৈঠক হয়।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সোমবার এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রবিবার সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। পরে তিনি সোমবারই ঢাকা থেকে দিল্লি যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত