পুলিশ কল্যাণ ট্রাস্টে নিয়োগ

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাইট ইঞ্জিনিয়ার (পুলিশ প্লাজা মুন্সিগঞ্জ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট

পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার (পুলিশ প্লাজা মুন্সিগঞ্জ)

পদসংখ্যা: ১

কর্মস্থল: মুন্সিগঞ্জ (শ্রীনগর)

বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা: প্রার্থীকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: প্রার্থীর বাণিজ্যিক ভবন নির্মাণকাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বাণিজ্যিক ভবনের বিভিন্ন ইলেক্ট্রো-মেকানিক্যাল আইটেম ও ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা থাকা আবশ্যক।

প্রার্থীর ধরন ও বয়স: নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে পুরুষ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা।