কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু 

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আলাউদ্দিন (৩০) নামে এক কয়েদি মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

​ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

​কারাসুত্রে জানা যায়, তার বাবার নাম মজিদ মোল্লা। তার কয়েদী নম্বর- ৩১/এ। তবে তিনি কি মামলার আসামি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।