সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আদালি সরদারের পুত্র।
পরিবার ও স্থানীয়দের বরাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী জানান, জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আহত হয়। পরে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার মো. শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিলো।