ট্রাফিক আইন লঙ্ঘন, ডিএমপির ১,৯৮২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৮২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ১৮টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ১৪১টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ২৭টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৩টি বাস, ২৮টি ট্রাক, ৪৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ১৭৯টি মোটরসাইকেলসহ মোট ৪৪৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, ১২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে।

এছাড়া, অভিযানকালে মোট ৬২৪টি গাড়ি ডাম্পিং এবং ৩৫৬টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।