দিল্লিফেরত ফ্লাইটে ১৫ লিটার বিদেশি মদ

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ আটক করেছে। আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

আজ ১২ আগস্ট ২০২৬, বিকেল ৩টা ৪০ মিনিটে, দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়।

এ সময় দোহা থেকে আগত যাত্রী প্রশান্ত লাল দাস-এর ব্যাগে তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলম-এর ব্যাগে তল্লাশি করে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্রান্টের ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

দুই যাত্রীর কাছ থেকে আটককৃত বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩,০০,০০০ টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।