রাজবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পলাশ প্রামানিক (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ৎ
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া ফিরোজ কাজীর পুকুর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ প্রামানিক সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জৎকোল গ্রামের আরজু প্রামানিকে ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল যোগে পলাশ প্রামানিক শহরের নতুন বাজার হতে বানীবহ-এর দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ফিরোজ কাজীর পুকুর সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা এ্যানী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পলাশ নিহত হন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় নিহতের ব্যবহৃত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে । পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।