রাজবাড়ীর পাংশায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত দেড়টার দিকে কুষ্টিয়া জেলার খোকসা থানা এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কিশোরের নাম শওকত শেখ (১৫)। তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানার বসোয়া গ্রামের এরশাদ শেখের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে ভুক্তভোগী শিশুকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গ্রেপ্তার শওকত শেখ রাজবাড়ীর পাংশা থানার বসা কুষ্টিয়া এলাকায় একটি কলা বাগানে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। এই প্রেক্ষিতে পুলিশ খোকসা থানা পুলিশের সহায়তায় শুক্রবার রাত দেড়টার দিকে খোকসা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় শওকত নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
ইরানে মোসাদের ২১ গুপ্তচর আটক