গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ারা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৬টায় সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত আনজুয়ারা বেগম সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আশেপাশের লোকজন মোটরসাইকেলটি জব্দ করে। তবে মোটরসাইকেল চালক পালিয়ে যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার  ওসি একেএম হাবিবুর রহমান হাবিব।