জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত অটোভ্যান চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আঁখি মনি নিলাক্ষিয়া এলাকার কালু শেখের মেয়ে আঁখি মনি।
নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানান, আঁখি মনি বাড়ির পাশে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোভ্যান তাকে চাপা দেয়। এসময় গুরুতর আহত আঁখি মনিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৬টার দিকে মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।