বিএডিসি-কানাডার মধ্যে এমওপি সার আমদানি চুক্তি নবায়ন

আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের কৃষকদের কাছে যথাসময়ে সুষম সার সরবরাহের লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় নন-ইউরিয়া সারের নিরাপদ মজুদ কার্যকরভাবে গড়ে তুলতে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডা থেকে এমওপি সার আমদানিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) মধ্যে বিদ্যমান চুক্তি নবায়ন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার চুক্তিটি নবায়ন করা হয়।

রাজধানীর একটি হোটেলে এ দ্বিপক্ষীয় নবায়ন চুক্তি অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে কানাডা থেকে ৬ লাখ টন এমওপি সার আমদানি করা হবে। চুক্তিতে বিএডিসির পক্ষে স্বাক্ষর করেন বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। এ সময় কৃষি সচিব মো. সেলিম খানসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি