যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার ওকলাহোমা, টেনেসি ও আলাবামা অঙ্গরাজ্যে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে তিনজনের মৃত্যুদন্ড- কার্যকর করা হয়েছে। গত ১৫ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম দেশটিতে একই দিনে এতজনের মৃত্যুদন্ড কার্যকর করার ঘটনা ঘটল।
টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশনসের (কারা কর্তৃপক্ষ) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার অ্যান্থনি হাইন্স (৬৬) নামে এক দ-িত আসামির মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। এ নিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে মৃত্যুদন্ড কার্যকর করার সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ। এর মধ্যে ফ্লোরিডায় ১২ জন, টেক্সাসে ৪ জন, ওকলাহোমায় ৩ জন এবং অ্যারিজোনা, টেনেসি ও আলাবামায় একজন করে আসামির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।
জাতিসংঘ মৃত্যুদন্ড কার্যকর করার ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসের এ ব্যবহারকে একটি নিষ্ঠুর এবং অমানবিক পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।