বই পরিচিতি

ছড়ার কাছে যাই

শিশুর সঙ্গে ছড়ার সম্পর্ক একদম ছোট্টবেলা থেকে। শিশু কান্না করলে মা সুর করে ছড়া বললে থেমে যায় তার কান্না। ছন্দের তালে তালে মাথা নাড়িয়ে মিষ্টি সেই ধ্বনির সঙ্গে ছড়ার সঙ্গে পরিচয় হয় পৃথিবীর তাবৎ শিশুদের। বড় হয়ে ছড়ার ছন্দে তাই শিশুরা খুঁজে পায় আপন ঘরে ফেরার আনন্দ অনুভূতি। শৈশব থেকেই আমাদের ছড়ার কাছে যাওয়ার আকুলতা কাজ করে। সেটি অনুভব করতে পেরেই ছড়াকার ব্রত রায় লিখেছেন ছড়ার বই ‘ছড়ার কাছে যাই’। এই বইয়ের ছাব্বিশটি ছড়ার ছাব্বিশটি ধাপ বেয়ে ছোট্ট ছোট্ট পাঠকরা পৌঁছে যাবে ছড়ার কাছে। প্রতিটি ছড়ার সঙ্গে আকর্ষণীয় অলংকরণ এঁকেছেন শিল্পী মানব। বইটি তোমাদের ভালো লাগবে।

বই : ছড়ার কাছে যাই, লেখক : ব্রত রায়, প্রচ্ছদ ও অলংকরণ : মানব, প্রকাশক : পাঞ্জেরী পাবলিকেশন্স লি. , প্রথম

প্রকাশ : ২০২৫, মূল্য : ১২৫ টাকা