ডারউইনে ২০০ ছাড়িয়ে লিড, বাংলাদেশ ৪১৭/৮

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়িয়ে গেছে।

সকালে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। প্রথম ঘন্টায় হাসান (১৪) ও তাইজুল ইসলাম (১৭)কে হারালেও মিরাজ তাসকিনকে নিয়ে প্রথমে লিড পার করেন ২০০।

১২৬ তম ওভারে স্টার্কের শেষ বলে ২ রান নিয়ে টেস্টে নিজের ১২ তম ফিফটি তুলে নেন মিরাজ। ১১৭ বলের ইনিংসে চার ছিল ৫টি।

কিছুক্ষন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দ্বিতীয়বার ৪০০ পার করান দলীয় সংগ্রহকে। ২০ বছর আগে ফতু্ল্লা টেস্টে ৪২৭ রান করেছিল বাংলাদেশ। ওই ইনিংসে ১২৩.৩ ওভার ব্যাট করেছিলেন শাহরিয়ার নাফীজরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এতদিন এটাই ছিল বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ ওভার ব্যাটিংয়ের রেকর্ড। সেটা পেরিয়ে এবারের ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ওভার খেলার নতুন কীর্তি গড়ল বাংলাদেশ। সব মিলিয়ে বিদেশের মাটিতে টেস্টে ১৭ বার ১২০ ওভারের বেশি ব্যট করার কৃতিত্ব দেখালো বাংলাদেশ।

লান্চ পর্যন্ত বাংলাদেশের স্কোর দাড়িয়েছে ৮ উইকেটে ৪১৭। বিরতির ঠিক আগের বলে ছক্কা হাকিয়ে মিরাজ লিড বাড়িয়েছেন ২১৯ এ। 

মেহেদী মিরাজ লাঞ্চের ঠিক আগের বলে ছক্কা হাকান