রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮৭ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৫ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৮ জন, গুলশান বিভাগ কর্তৃক ১০৫ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ৩ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, ১ টি খেলনা পিস্তল, ২ টি সুইচ গিয়ার, ১ টি চাকু, ১ টি শার্প ব্লেড, ১৭ টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, ১ লিটার বিদেশি মদ ও নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।