রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজীর (আইএইচটি) সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ মেজবা-উল-হাসান খানকে আহ্বায়ক, সাবেক শিক্ষক মোঃ মাহফুজুল হককে যুগ্ম আহ্বায়ক, এমটি রেডিওথেরাপি মামুনুর রশীদ মামুনকে সদস্য সচিব এবং আইএইচটি রাজশাহীর প্রভাষক কুমার ঘোষকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। পৃষ্ঠপোষক করা হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আইএইচটি অডিটোরিয়ামে এক সভায় কমিটি ঘোষণা করা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ মেজবা-উল-হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আইএইচটিকে আধুনিকায়ন করা হবে। তিনি হলরুম শীতাতপ নিয়ন্ত্রিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মাণ, পুকুর সংস্কার, খেলার মাঠ তৈরি, একাডেমিক ভবন নির্মাণ এবং ছাত্রছাত্রীদের জন্য আবাসিক ভবন নির্মাণের আশ্বাস দেন।
সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, আইএইচটির শিক্ষক রাশিদুল হাসান রাসেল, প্রভাষক মিজানুর রহমান মিলন, শিক্ষক মিনহাজুল ইসলাম, সাবেক ছাত্র ও শিক্ষক আব্দুর রব চৌধুরী তিতু, ফার্মাসিস্ট সাইদুর রহমান, আইএইচটি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, এম-ট্যাব সভাপতি জহুরুল ইসলাম ও সেক্রেটারি সেলিম রেজাসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, শাহ কামাল শহীদ সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম, আব্দুল খালেক, আবুল কাশেম আশিক, মমিন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরাও।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন ও প্রভাষক অসীম কুমার ঘোষ।