খালেদা জিয়ার জন্মদিনে এতিমদের খাবার দিলেন ইশরাক

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর দারুন নাজাত আল-ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদপ্রত্যাশী ও ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইসরাকের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের পর মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক আবির রায়হানসহ অন্য নেতারা।