রাজধানীর কদমতলি এলাকায় চুরি করতে গিয়ে একটি ভবন থেকে নিচে পরে সেলিম (৩৭) নামে এক যুবক মারা গেছে।
শনিবার (১৫আগস্ট) সকাল সারে ৯টার দিকে উত্তর মুরাদপুর জিন্না মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে কদমতলি থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কদমতলি থানার উপ পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, সেলিম একজন চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিল।
পরিবারের সাথে কদমতলির উত্তর মুরাদপুর এলাকাতেই থাকতো। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার কদমতলি গ্রামে। বাবার নাম মৃত আব্দুল হালিম।
এসআই আরও জানান, আজ শনিবার ভোর উত্তর মুরাদপুর এলাকায় সাত্তার মিয়ার বাড়ির কার্নিশ বেয়ে উঠার সময় ছিটকে নিচে পরে মারা যায়। এবং ঘটনাস্থলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।