সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পের চুক্তি

ইউরোপ থেকে প্রেরিত বৈদেশিক রেমিট্যান্স পরিশোধের লক্ষ্যে নেক পে লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। এ চুক্তির মাধ্যমে ব্যাংকটির আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হবে এবং প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের জন্য রেমিট্যান্স সেবা আরও সহজ, নিরাপদ ও কার্যকর হবে।

সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং নেক গ্রুপ ও নেক পে লিমিটেডের চেয়ারম্যান ইকরাম ফারাজী, সিআইপি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর করেন। সিটিজেনস ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ; চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজিবুর রহমান; এসএমআর বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাস এবং রেমিট্যান্স বিভাগের প্রধান শামসুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এ ছাড়াও নেক গ্রুপের পরিচালক মাহেলা ইশাত ফারাজী, নেক পের কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনিসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায়, নেক পের মাধ্যমে সাইপ্রাস ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রেরিত ইনওয়ার্ড রেমিট্যান্স সিটিজেনস ব্যাংকের শাখা ও উপশাখার মাধ্যমে গ্রাহকদের কাছে পরিশোধ করা হবে।