জেবিএবির দ্বিবার্ষিক সম্মেলন

সভাপতি মোস্তাফিজুর সম্পাদক শাহ জাহান 

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৮:০১ এএম

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (জেবিএবি) কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সংগঠনটির সভায় সোনালী ব্যাংক পিএলসির এসপিও মো. মোস্তাফিজুর রহমান সভাপতি এবং জনতা ব্যাংক পিএলসির এসপিও শাহ জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেবিএবির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ব্যাংকার উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. মোস্তাফিজুর রহমান ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শাহ জাহান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে জেবিএবি নির্বাচন পরিচালনা কমিশনের সার্বিক তত্ত্বাবধানে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়। মোট ভোটার ছিল ৩০৯টি। নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, শিগগিরই ২০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত