সভাপতি হুমায়ুন, সম্পাদক জসিম

জবি সমাজবিজ্ঞান অ্যালামনাই এর নতুন কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

নতুন কমিটিতে মো. হুমায়ুন কবিরকে সভাপতি এবং মো. জসিম উদ্দীনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২০ আগস্ট ২০২৬ থেকে ১৯ আগস্ট ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার কথা জানান তারা।