উত্তরা ব্যাংক পিএলসি. এর উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম আজ রবিবার (১৬ আগস্ট) ব্যাংকের নাজির বাজার শাখা, সিলেট (কারিমা কমপ্লেক্স, হোল্ডিং নম্বর- নাজির বাজার, ওয়ার্ড নং- আরদিলপুর, লালা বাজার ইউনিয়ন, দক্ষিণ সুরমা, সিলেট)- এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান, উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (সিলেট অঞ্চল) মো. জাহাঙ্গীর আলমসহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।