গোবিন্দগঞ্জে সাঁওতালদের সমাবেশ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে সাঁওতালরা। রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবিরাট বাজার এলাকায় এই সমাবেশ করেন তারা। মাঞ্জিহী পরিষদ এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে স্থানীয় ওরাঁও সম্প্রদায়ও অংশ নেয়। এসময় তাদের হাতে তীর, ধনুক ও প্রতিবাদ ফেস্টুন, ব্যানার ছিল। 

এতে বক্তব্য দেন, সাঁওতাল নেতা বিটিশ সরেন, রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রম, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকার ও সমাজকর্মী মনির হোসেন সুইট, রূহুল আমীন প্রমুখ। 

বক্তারা বলেন, ২০২৫ সালের ২১ জুন চাঁদাবাজ ও চুরির অভিযোগ এনে শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জন সাঁওতালকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মামলা দায়ের করা হয়। উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই শফিকুল ও উজ্জ্বল মিয়া মিথ্যা মামলা দায়ের করেন। মামলা পর সাঁওতালদের মাঝে ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়েছে। ‎অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানায়েছেন সাঁওতালরা।