ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়া আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল। সম্প্রতি ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কয়েক দিন পর রবিবার (১৬ আগস্ট) ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প দেশটিতে আঘাত হেনেছে।

রবিবার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে ভূ-কম্পনটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের ৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৪৮.৯ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।