কবিতা

হরিণ

কীভাবে লাফ পার হয়ে গেছে
পাহাড়ি ঝরনার জল
তার ছায়া এখনো কাঁপছে সেই জলের গভীরে

চলে যাবার পথে প্যারিস রোডের
মহাশিরীষের নিচে
ঘাড় ঘুরে একবার তাকিয়েছিলে

পাহাড়ি ঝরনার জল লাফ দিয়ে পার হওয়া
তুমি সেই চিত্রাহরিণ