কবিতা

প্রগাঢ়

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

আমার চোখ চুরি করার পর,
চিত্রশালায় থাকে আর কোন বৈভব?
বন দেখলে বিশ্বাস হয়—
এখনো সবুজ আছে তোমার মন।
শেয়ালের একক সেতারসন্ধ্যায়
বিশিষ্ট অতিথিদের স্বাগত জানাই,
অশিষ্ট অন্তর কবিতাসহ সব শিল্পে
পূর্বাপর সন্ধানে থাকে।
চুমুর চরাচরে বৈঠা বেয়ে
আমাকে ছেড়ে যাচ্ছে আমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত