সাবেক মেজর মো. সাদিকুল হককে রাজধানীর খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে সাদেককে গ্রেপ্তার দেখানো আবেদন মন্জুর করেন। যার ফলে মুক্তির পথ বন্ধ হয়ে গেল।
গত ১৬ আগস্ট ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম।
এরপর মুক্তির অপেক্ষায় ছিলেন সাবেক মেজর মো. সাদিক। তবে ওই দিনই খিলক্ষেত থানার উপপরিদর্শক মো. শাহজালাল এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেছিল।
সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সাদিককে ২০২৪ সালের ২৯ অক্টোবর তিন মাসের কারাদণ্ড দেয় সামরিক আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়, পরবতীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। সেই থেকে তিনি কারাগারে আছেন।