বন্ধুকে হত্যায় বন্ধুর মৃত্যুদণ্ড

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪৮ পিএম

রাজধানীর পূর্ব বাড্ডায় মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার অপরাধে তার বন্ধু আসিফ শিকদারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। 

মঙ্গলবার (১৮ আগষ্ট) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ দণ্ড দেন। আসিফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার অভিযোগ থেকে জানাযায়, ২০১৭ সালের ৫ নভেম্বর নাসিম টেলিভিশনে ক্রিকেট খেলা দেখার সময় চিৎকার-চেঁচামেচি করতে নিষেধ করেন দণ্ডপ্রাপ্ত আসামি। এ নিয়ে আসিফদের সাথে তর্কাতর্কি হয়। পরদিন ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে দিকে আসিফ নাসিমকে ছুরিকাঘাত করেন। আহত হয়ে নাসিম দৌড়ে বাসার নিচে গিয়ে পড়ে যান।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নাসিমের বাবা আলী আহাম্মদ সাইফুদ্দিন ওইদিনই বাড্ডা থানায় এ মামলাটি করেন।

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসিফকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৯ জানুয়ারি আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন  আদালত।বিচার চলাকালীন ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত